স্টাফ রিপোর্টার মোঃ এরশাদ আলী লিটন,
ব্যাচভিত্তিক "গ্রাম আদালত পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ" চলমান,গ্রাম আদালতের উপকারিতা,দ্রুত ও স্বল্প খরচে বিচার---শহরের আদালতের মতো দীর্ঘসূত্রিতা ছাড়াই কম সময়ে,বিচার পাওয়া যায়।
মামলার খরচ খুবই কম, প্রায় নামমাত্র।সহজলভ্য বিচার ব্যবস্থা--শহরের আদালতে যাওয়ার ঝক্কি ও যাতায়াত খরচ থেকে মুক্তি মেলে।ভুক্তভোগী মানুষ নিজ এলাকার কাছাকাছি ইউনিয়ন পরিষদে বিচার পায়।
সামাজিক শান্তি ও স্থিতিশীলতা--স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি হওয়ায় সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে।গ্রামের মানুষের মধ্যে সালিশি ব্যবস্থা ও শান্তিপূর্ণ সমাধানের মানসিকতা তৈরি হয়।বিস্তৃত এখতিয়ার-ফৌজদারি ও দেওয়ানি উভয় ধরনের বিরোধ নিষ্পত্তির,ক্ষমতা রাখে।
আর্থিক সুবিধা,শহরের আদালতে যাওয়ার খরচ ও সময়ের অপচয় থেকে বাঁচা যায়, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। সহযোগিতায়- স্থানীয় সরকার বিভাগ।স্থানীয় সরকার মন্ত্রণালয়।