মিজানুর রহমান ঈশ্বরদী প্রতিনিধি
ঈশ্বরদী ইপিজেডে হাইজিংটন চায়না চুল কোম্পানিতে অক্সিজেন সংকট হয়ে ৩৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে।
আজ সকাল বেলা সাড়ে এগারোটার দিকে হাইজিংটন কোম্পানির চতুর্থ তলায় দীর্ঘ সময় এসি বন্ধ থাকার কারণে অক্সিজেন লেভেল অনেক নেমে যায়। এতে করে অক্সিজেনের অভাবে অনেক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে ৩৫ জন গুরুতর অসুস্থ হলে ১৫ জনকে বেপজা হাসপাতালে এবং বাকি ২০জনকে ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হাইজিংটন চায়না চুল কোম্পানির এডমিন রাশিদুজ্জামান এর সঙ্গে কথা বললে, তিনি বলেন এসি বন্ধ থাকার জন্য অক্সিজেন লেভেলটা নেমে গিয়েছিল এজন্য কয়েকজন অসুস্থ হয়েছে তবে কয়েকজনকে অসুস্থ হয়ে পড়তে দেখে আতঙ্কিত হয়ে বাকিরা অসুস্থ হয়ে যায়।