এস এন জামান হাশেমী পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটার ব্যবহারের প্রতিবাদ ও তা বন্ধের দাবিতে নেসকো (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী গ্রাহকরা।বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ঈশ্বরদী শহরের রেলওয়ে জংশন সংলগ্ন নেসকো অফিসের সামনে এ ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষ অংশ নেন।প্রতিবাদকারীরা অভিযোগ করেন, প্রিপেইড মিটার স্থাপনের পর থেকে অতিরিক্ত বিল, সংযোগ বিচ্ছিন্ন হওয়া ও সেবার অনিয়মে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মিটার চার্জ শেষ হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়, যা সাধারণ গ্রাহকদের জন্য চরম কষ্টদায়ক হয়ে উঠেছে।এ সময় বক্তারা বলেন, “আমরা বিদ্যুতের বিল দিতে আপত্তি করি না, কিন্তু অন্যায়ভাবে বাড়তি টাকা কাটা ও প্রিপেইড মিটারের নামে হয়রানি মেনে নেওয়া যায় না।” তারা প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিল করে আগের পোস্টপেইড পদ্ধতি ফিরিয়ে আনার দাবি জানান।ঘেরাও চলাকালে নেসকো কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন।
এ সময় ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।