1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ঈদগাঁওতে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের ঈদগাঁও কলেজ গেইট সংলগ্ন মহাসড়কে সিএনজি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত এবং কমপক্ষে চারজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে ঈদগাঁও কলেজ গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী প্রাণ হারান এবং চালকসহ আরও চারজন আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
Logo
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৫, ১:৪৬ পি.এম

ঈদগাঁওতে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের ঈদগাঁও কলেজ গেইট সংলগ্ন মহাসড়কে সিএনজি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত এবং কমপক্ষে চারজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে ঈদগাঁও কলেজ গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী প্রাণ হারান এবং চালকসহ আরও চারজন আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।