1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রভাতী প্রতিবেদন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
161

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাব্বীর আহমদ শিবলী
বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ জানুয়ারি মঙ্গলবার মিরপুরের আরজাবাদ মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ সভায় ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সদস্যবৃন্দ দলটির নির্বাচনী পরিকল্পনা, প্রচার কৌশলসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে চান।

সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করা হয় এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সরকার গঠিত হলে দলটির রাজনৈতিক অবস্থান ও দায়িত্বশীল ভূমিকা সম্পর্কেও প্রতিনিধিদের সামনে স্পষ্টভাবে তুলে ধরা হয়।

এ সময় বাংলাদেশের রাজনীতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দলসমূহের ঐতিহাসিক ও চলমান ভূমিকা তুলে ধরা হয়।

প্রতিনিধিরা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের স্বাধীনতা-উত্তর রাজনৈতিক প্রক্রিয়ায় গণতন্ত্র, নৈতিকতা ও সামাজিক ন্যায়ের প্রশ্নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং সাংবিধানিক কাঠামোর ভেতর থেকেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে।

এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, সহ-প্রচার সম্পাদক মাওলানা আখতারুজ্জামান কাসেমী, কার্যনির্বাহী সদস্য মাওলানা সাইফুদ্দিন ইউসুফ এবং ছাত্র জমিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান তকি।

সভায় উভয় পক্ষই নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট