
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগ ও আসনভিত্তিক জাসাসের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ জোরদার এবং আসনভিত্তিক সাংগঠনিক কার্যক্রম সুসংহত করার লক্ষ্যে জাসাসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে জাসাস কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং হবিগঞ্জ জেলা জাসাসের আয়োজনে “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগ ও আসনভিত্তিক জাসাসের ভূমিকা” শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাস্থল ছিল হবিগঞ্জ শহরের সুরবিতান ললিত কলা একাডেমি।সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও জেলা জাসাস নেতা মিজানুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ।
জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আরসাদ ফজলে হাসান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাসাসের সাংস্কৃতিক কর্মীরা গণমানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জনগণের মধ্যে গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে জাসাসকে আরও সক্রিয় হতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন—
জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ডা. তোফাজ্জল হক, কামরুজ্জামান কুদ্দুস, এমদাদুল হক লিটন, সাবেক সহ-সভাপতি ফজর আলী ফজল, জেলা জাসাস নেতা সাইফুর রহমান চৌধুরী পাপলু, হবিগঞ্জ পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক আফরোজ বখত টুটন, নবীগঞ্জ উপজেলা সভাপতি কাজি সেলিম, জেলা জাসাস নেতা আব্দুল বাছিত, শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি মোজাম্মেল হক, বানিয়াচং উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল খান, হবিগঞ্জ সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ কাউসার, নবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিনুর, মাধবপুর উপজেলা সাবেক সভাপতি সানি, এবং আজিমগঞ্জ পৌর জাসাস আহ্বায়ক রিপন আহমেদ আকাশ।
বক্তারা বলেন, প্রতিটি সংসদীয় আসনে জাসাসের কর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলে বিএনপির রাজনৈতিক আন্দোলনকে আরও বেগবান করাই হবে জাসাসের প্রধান লক্ষ্য।
সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ব্যাপারে একমত পোষণ করেন নেতৃবৃন্দ