আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের,লৌহজং উপজেলার,হলদিয়া ইউনিয়নের গোয়ালি মান্দ্রা বেদে পল্লীতে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে,জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ-২ (লৌহজং/ টঙ্গীবাড়ি) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। অধ্যাপক এবিএম ফজলুল করিম।
বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পদ্মা সেতু উত্তর থানার আমির মুফতি এস এম আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন পদ্মা সেতু উত্তর থানার প্রচার বিষয়ক সম্পাদক জনাব সাব্বির আহমেদ ঢালী।
হলদিয়া ইউনিয়নের সভাপতি জনাব মোঃ মোশারফ হোসেন খান, কুমার ভোগ ইউনিয়নের সভাপতি -জনাব জাহিদ শিকদার, হলদিয়া ইউনিয়নের গোয়ালি মান্দ্রা ২ নং ওয়ার্ড সভাপতি - জনাব আকিজুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিগত দিনে অনেক দল কেই দেখেছেন,এবার একটু বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেখেন। তিনি বলেন ইনশাল্লাহ জনগণের ভালোবাসা এবং ভোটের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়যুক্ত হতে পারে। তাহলে বৈষম্যহীন,ন্যয় ও ইনসাব ভিত্তিক,একটি আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।