এম,এ,করিম ভুঁইয়া,ফেনী
ফুলগাজীর আমজাদহাটের গজারিয়া বাজার এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে মোহাম্মদপুর গ্রামের মজু মিয়ার ছেলে মাইফুল ইসলাম রকি (২২) নামে সিএনজি চালক ঘটনাস্থলেই মারা যান।
২৬ অক্টোবর (রবিবার) সকালে ফুলগাজী আমজাদ হাটের গজারিয়া বাজার সংলগ্ন স্থানে চোরাকারবারি একটি পিকাপ বোঝাই ভারতীয় মালামাল নিয়ে খুব দ্রুত বেগে চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আশা একটি সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সিএনজি চালক নিহত হয়।
এ ঘটনায় আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও একজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ভারতীয় মালামাল বোঝাই পিকআপটি জব্দ করেছে বিজিবি ও পুলিশ। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।