1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
৮ নং ওয়ার্ড উত্তর শাখা (বিএনপি)র উদ্যোগে মহিলা সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
ক্যান্সার ও কিডনি রোগ আক্রান্ত প্রবাসীর মানবিক সহযোগিতার আবেদন গোপালপুর সমিতির আয়োজনে ডাবল ফ্রিজ বিগ ফাইনাল ফুটবল খেলা-২০২৫ অনুষ্ঠিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা শমসেরনগরে ‘ডানকান ব্রাদার্স টি এস্টেট’-এর শমসেরনগর চা বাগানে দৃষ্টিনন্দন দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াত দৃঢ় প্রতিশ্রতিবদ্ধ-আবু তালেব মন্ডল নড়াইল ডিবি কর্তৃক ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮৭ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ শেষ তারা প্রস্তুত আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন মুন্সিগঞ্জে আলু বপনের উৎসব লোকসানের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে ব্যস্ত কৃষকরা ইটে-ইটে স্বপ্নের বাবরি মসজিদ

৮ নং ওয়ার্ড উত্তর শাখা (বিএনপি)র উদ্যোগে মহিলা সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

এম কে হাসান জেলা 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে
73

এম কে হাসান জেলা 

কক্সবাজার গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের অগ্রণী ভূমিকার আহ্বান নেতৃবৃন্দের কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ড (উত্তর শাখা) বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের যৌথ উদ্যোগে জাঁকজমকপূর্ণ “মহিলা সম্প্রীতি সমাবেশ” ছেন্দামজো বৌদ্ধ বিহার মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশকে ঘিরে নারী কর্মী ও সমর্থকদের ঢল নামে। রাজনৈতিক অঙ্গনে নারীদের সক্রিয় ভূমিকা জোরদারের লক্ষ্যেই আয়োজন করা হয় এই সম্প্রীতি সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল । প্রধান অতিথির বক্তব্য: গণতন্ত্র ও অধিকার রক্ষায় নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন:- বাংলাদেশের গণতন্ত্র আজ সবচেয়ে কঠিন সময় পার করছে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নারীদের আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ভূমিকা রাখতে হবে। তিনি সরকারের বিভিন্ন নীতিগত ব্যর্থতা, মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন ব্যবস্থার সংকট সহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার পরামর্শ দেন।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, প্রধান বক্তা তার বক্তব্যে বলেন:- নারীরা আন্দোলনের প্রধান শক্তি, বৃহত্তর গণআন্দোলনে নারীরা হবে প্রধান শক্তি। সংগঠনের প্রতিটি পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়লে আন্দোলন আরও সুসংগঠিত হবে। তিনি কক্সবাজার পৌরসভায় স্থানীয় রাজনৈতিক ইস্যু, নাগরিক সমস্যা এবং নারী-নিরাপত্তা বিষয়েও কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শিরীন রহমান, সমাজসেবক, কক্সবাজার আবুল কাসেম, সদস্য সচিব, কক্সবাজার পৌর বিএনপি। অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক,পৌর বিএনপি, কক্সবাজার।

রাশেদ আবেদীন সবুজ, যুগ্ম আহ্বায়ক, কক্সবাজার পৌর বিএনপি। গিয়াস উদ্দিন, সদস্য, কক্সবাজার পৌর বিএনপি।  আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ, সাবেক কাউন্সিলর, কক্সবাজার পৌরসভা। মাসুদুর রহমান মাসুদ, সদস্য, কক্সবাজার পৌর বিএনপি ছুরুত আলম, সদস্য, কক্সবাজার পৌর বিএনপি। এছাড়াও ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শহর ও জেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন:- সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হলে নারীদের সম্পৃক্ততা অপরিহার্য। তারা সমাবেশের মাধ্যমে নারী নেত্রী ও কর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।

সমাবেশস্থলে উপস্থিত বিপুল সংখ্যক নারী অংশ গ্রহণকারীদের কারণে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মিলনমেলায়। বক্তৃতার পাশাপাশি নারীরা সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া, গণতান্ত্রিক অধিকারের বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের আয়োজন নারীদের আরও অনুপ্রাণিত করবে বলে মত দেন অংশগ্রহণকারীরা। ৮নং ওয়ার্ড বিএনপি উত্তর (শাখা)র সভাপতি নাসির উদ্দিন (দুখু) এর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন- নারী কর্মীদের অংশগ্রহণ এবং তাদের ত্যাগ-তিতিক্ষাই দলকে আগামীর যেকোনো আন্দোলনে সফল করবে। আমরা তৃণমূল সংগঠনগুলোকে আরও শক্তিশালী ও সক্রিয় করার পরিকল্পনা হাতে নিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট