1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
৩৪টি চোরাই মোবাইল ফোনসহ সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীতে (জেএএফ) ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে প্রতিবেশীকে ফাঁসাতে একের পর এক ফন্দিতে ব্যস্ত ওয়াসিম, শালিসে ছুরিকাঘাতের চেষ্টা শিবচরে মনোনয়ন ফিরে পাবার প্রত্যাশায় মশাল মিছিল বিপ্লবের আকাঙ্ক্ষা যেন নিভে না যায়: শান্তিগঞ্জে ঢাকসু ভিপি আবু সাদিক কায়েম । ছাতকে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ছাত্র- নাগরিক সমাবেশ | বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ। এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণ দোয়া আয়োজন করা হয় কুলিয়ারচরে। কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অ,স্ত্র ও ই,য়া,বা,সহ গ্রে,প্তার ৪

৩৪টি চোরাই মোবাইল ফোনসহ সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে
46

সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোর্টার 

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪টি চোরাই মোবাইল ফোনসহ সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আকাশ আলী (২৩)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১১:১৫ ঘটিকায় পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়,শনিবার বার রাতে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ই-ব্লকের লালমাটিয়া শেখ কামাল উচ্চ বিদ্যালয় মার্কেটের শান্ত মোবাইল দোকানের সামনে কতিপয় ব্যক্তি চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পল্লবী থানার কুইক রেসপন্স টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় আকাশকে গ্রেফতার করা হয়। এসময় কয়েকজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আকাশের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২০টি স্মার্ট ফোন ও ১৪টি বাটন ফোন উদ্ধার করা হয়। যেগুলোর আনুমনিক মূল্য দুই লক্ষ ৫৫ হাজার টাকা। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আকাশ আলী ও তার সহযোগিদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা রুজু হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আকাশ ও পালিয়ে যাওয়া তার সহযোগিরা সংঘবদ্ধ মোবাইল ফোন চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন স্থান হতে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে পল্লবী এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট