
মাহিন আহমেদ কুলিয়ারচর,
কুলিযারচর থানাধীন ভৈরব টু কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এর নোয়াগাও এলাকায় অভিযান পরিচালনা করেন কুলিয়ারচর থানা পুলিশ।
তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা কালীন ৩০০ পিস ইয়াবাসহ আটক করে ০১ জনকে আটককৃত ব্যক্তি হলেন মোঃ খোকন মিয়া। তিনি কুলিয়ারচর উপজেলার, ছয়সূতী ইউনিয়নের, নোয়াগাঁও গ্ৰামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানান মোঃ খোকন মিয়া দীর্ঘ দিন যাবত এই ব্যবসার সঙ্গে জড়িত।
আটককৃত ব্যক্তি শুধুমাত্র ব্যবসা করেন না, সেবন ও চালানের সাথেও জড়িত রয়েছেন। নোয়াগাঁও এলাকায় ৩০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেন কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাসের নেতৃত্বে, সঙ্গীয় অফিসার ফোর্সসহ। হাতে নাতে এই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করার পর, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার নামে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করা হয়। এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।