1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
লালমনিরহাট সীমান্ত হতে বিজিবি ৭ দিনে ৩৩ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

লালমনিরহাট সীমান্ত হতে বিজিবি ৭ দিনে ৩৩ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে 

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে
56

লালমনিরহাট সীমান্ত হতে বিজিবি ৭ দিনে ৩৩ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে 

বর্ডার গার্ড বাংলাদেশ মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে গত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ হতে ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ০৭ দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) বুড়িরহাট, গংগারহাট ও অনন্তপুর বিওপির সীমান্ত হতে ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ২৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৮.৬ কেজি গাজাসহ ০৫ জন আসামী আটক করতে সক্ষম হয়। এছাড়া রামখানা ও বাগভান্ডার বিওপির সীমান্ত থেকে ২৭ লক্ষ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রিপিস ও প্যান্টের থান কাপড়, রামখানা বিওপির সীমান্ত হতে ২ লক্ষ ৪৫ হাজার টাকার ভারতীয় প্রসাধনী সামগ্রী (পন্ডস ক্রিম, জনশন বেবি লোসন, মেডিসালিক মলম এবং জিলেট ব্লেড) এবং অনন্তপুর ও রামখানা বিওপির সীমান্ত হতে ৬৯ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা আটক করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।

 

সীমান্ত দিয়ে যেমন মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানী মালামাল বাংলাদেশে পাচার হয় তেমনি বাংলাদেশ হতে ধানের বীজ ও ডিজেল ভারতে পাচার হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এ প্রেক্ষিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দৈখাওয়া, ঝাউরানী ও দিঘলটারী বিওপির সীমান্ত হতে ভারতে পাচারকালে ২ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের বাংলাদেশী ধানের বীজ এবং মোগলহাট বিওপির সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে ৭ হাজার টাকা মূল্যের ৬৫ লিটার ডিজেল আটক করতে সক্ষম হয়েছে। এ সময় বিভিন্ন মালামাল ও মাদক পাচারে প্রত্যক্ষ অংশগ্রহণের কারণে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ০৬ জন চোরাকারবারীকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে।

 

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি উক্ত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল এবং আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট