রামপুরায় বাসে আগুন নাশকতা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে প্রশাসন
রামপুরায় বাসে আগুন নাশকতা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে প্রশাসন
আসাদুজ্জামান রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ১৯ নভেম্বর ২০২৫, বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভিক্টর পরিবহনের বাসটি বিটিভি ভবনের কাছে দাঁড়ানো ছিল। বাসে আগুন লাগার পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, এটি দুর্বৃত্তদের কাজ। আগুন লাগার পরপরই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাটি নাশকতা কিনা তা তদন্ত করছে
100
আসাদুজ্জামান
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ১৯ নভেম্বর ২০২৫, বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভিক্টর পরিবহনের বাসটি বিটিভি ভবনের কাছে দাঁড়ানো ছিল। বাসে আগুন লাগার পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, এটি দুর্বৃত্তদের কাজ। আগুন লাগার পরপরই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাটি নাশকতা কিনা তা তদন্ত করছে