1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রাজশাহী আইডি বাগানপাড়ায় র‍্যাবের অভিযান হেরোইন গাঁজা,ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীতে (জেএএফ) ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে প্রতিবেশীকে ফাঁসাতে একের পর এক ফন্দিতে ব্যস্ত ওয়াসিম, শালিসে ছুরিকাঘাতের চেষ্টা শিবচরে মনোনয়ন ফিরে পাবার প্রত্যাশায় মশাল মিছিল বিপ্লবের আকাঙ্ক্ষা যেন নিভে না যায়: শান্তিগঞ্জে ঢাকসু ভিপি আবু সাদিক কায়েম । ছাতকে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ছাত্র- নাগরিক সমাবেশ | বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ। এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণ দোয়া আয়োজন করা হয় কুলিয়ারচরে। কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অ,স্ত্র ও ই,য়া,বা,সহ গ্রে,প্তার ৪

রাজশাহী আইডি বাগানপাড়ায় র‍্যাবের অভিযান হেরোইন গাঁজা,ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মমিনুল ইসলাম মুন রাজশাহী 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে
104

মমিনুল ইসলাম মুন রাজশাহী 

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর আইডি বাগানপাড়া (রবিদাসপুর) এলাকায় র‍্যাব-৫ এর অভিযানে হেরোইন, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আইডি বাগানপাড়ার একটি গলিতে মাদক কেনাবেচার তথ্য পাওয়া গেলে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে সাতজনকে হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ মতি (২৫), পিতা মোঃ নুর ইসলাম কুনু, দাসপুকুর, রাজপাড়া, রাজশাহী ২। মোঃ আমির হামজা (২৫), পিতা মোঃ হেলাল উদ্দিন, এলাইপুর, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ ৩। মোঃ মিলন (৪২), পিতা মৃত মুজিবর রহমান, তেরখাদিয়া ৪। মোঃ আকাশ (১৯), পিতা মোঃ এনামুল ইসলাম, ডাবতলা বাশের আড্ডা, রাজপাড়া ৫। মোঃ আশিকুর রহমান (১৯), পিতা মোঃ কুদ্দুস, পরাণপুর, পত্নীতলা, নওগাঁ ৬। মোঃ হিরা (২৬), পিতা মোঃ মাইনুল ইসলাম, মধুডাঙ্গা, বোয়ালিয়া ৭। মোঃ হাসিনুর শেখ (৪০), পিতা মৃত নূরনবী, লক্ষীপুর ভাটাপাড়া, রাজপাড়া উদ্ধারকিত মালামাল গাঁজা ২৯১ গ্রাম ট্যাপেন্টাডল ট্যাবলেট ১৩১ পিস ইয়াবা ৪৬ পিস।

হেরোইন ৭ গ্রামমোবাইল ৫টি নগদ টাকা ৭,০০০ টাকা র‍্যাব-৫ জানায়, স্থানীয় জনগণের অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন পর্যবেক্ষণে রেখে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি ভাবে মাদক সরবরাহ করে আসছিল। তারা নিজেরাও নিয়মিত মাদক সেবন করত বলে জানিয়েছে র‍্যাব। মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট