1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:০৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

যথাযথ মর্যাদায় বগুড়ায় মহান বিজয় দিবস পালন!

মোঃ কাওছার মিয়া দিপু  বগুড়া জেলা প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪,
  • 284 Time View
137

যথাযথ মর্যাদায় বগুড়ায় মহান বিজয় দিবস পালন!

বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বগুড়ায় শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অপর্ণ করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টায় বগুড়া শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ এ শ্রদ্ধা নিবেদন করেন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

প্রথমে জেলা প্রশাসন পুস্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ আব্দুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সহকারী কমিশনার মো: সাদমান আকিফ প্রমুখ।

 

এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (হাইওয়ে পুলিশ বগুড়ার পুলিশ সুপার) মোঃ শহিদুল্লাহ, অতিরিক্ত ডিআইজি (পিবিআই বগুড়ার পুলিশ সুপার) শাহ মমতাজ উদ্দিন, বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রশিদ, মোঃ মোতাহার হোসেন প্রমুখ।

 

এদিকে বগুড়া জেলা বিএনপি এদিন সকালে মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্র্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, শহীদ উন-নবী সালাম প্রমুখ।

 

একই সময়ে পুস্পস্তুবক অর্পণ করে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া। এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব শবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহ-সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌস রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026