1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মোঃ মোস্তাফিজুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

মোঃ মোস্তাফিজুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রভাতী প্রতিবেদন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
232

মোঃ মোস্তাফিজুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রথম প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নিয়ামতপুর সদরে দিনব্যাপী গণসংযোগ, দোকানপাট পরিদর্শন, সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং নাগরিক মতামত সংগ্রহ কর্মসূচি পরিচালনা করেছেন।
আজ সকালে তিনি নিয়ামতপুর বাজারের প্রধান সড়ক থেকে গণসংযোগ শুরু করেন এবং একে একে ফলের দোকান, ফার্মেসি, হোটেল, চায়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দোকানি ও গ্রাহকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
গণসংযোগের সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশ পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচির লিফলেট জনগণের হাতে তুলে দেন এবং এই কর্মসূচির উদ্দেশ্য ও তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে অবহিত করেন।এ সময় মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন—দেশ আজ গণতান্ত্রিক সংকটে। মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা এবং ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হয়েছে। জনগণই এই দেশের মালিক, তাই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতেই আমাদের সংগ্রাম।”তিনি আরও বলেন—তারেক রহমানের ৩১ দফা দেশের ভবিষ্যৎ উন্নয়ন, সুশাসন, জবাবদিহিতা, শিক্ষা, স্বাস্থ্য, যুবকর্মসংস্থান, কৃষক সুরক্ষা এবং ডিজিটাল প্রশাসনিক সংস্কারের বাস্তবায়নযোগ্য রূপরেখা। জনগণ এই পরিবর্তন প্রত্যাশা করে, আর বিএনপিই সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।”
এদিকে তার গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই লিফলেট বিতরণে অংশ নেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দলের বার্তা পৌঁছে দেন।দোকানি ও স্থানীয়দের মধ্যে অনেকেই বলেন—“অনেকেই আসে, প্রতিশ্রুতি দেয়। কিন্তু আমরা চাই এমন কাউকে, যিনি কথা রাখবেন এবং জনগণের পাশে থাকবেন।”
গণসংযোগ শেষে তিনি অসহায় ও শ্রমজীবী মানুষদের সাথে মতবিনিময় করেন এবং জনগণের কল্যাণে সবসময় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।দিনশেষে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার কাছে আসা শুভকামনা ও উৎসাহের জন্য নিয়ামতপুরের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন—এই পথচলা জনগণের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট