1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ভেজাল সার সনাক্তকরণ বিষয়ে কৃষকদের এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীতে (জেএএফ) ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে প্রতিবেশীকে ফাঁসাতে একের পর এক ফন্দিতে ব্যস্ত ওয়াসিম, শালিসে ছুরিকাঘাতের চেষ্টা শিবচরে মনোনয়ন ফিরে পাবার প্রত্যাশায় মশাল মিছিল বিপ্লবের আকাঙ্ক্ষা যেন নিভে না যায়: শান্তিগঞ্জে ঢাকসু ভিপি আবু সাদিক কায়েম । ছাতকে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ছাত্র- নাগরিক সমাবেশ | বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ। এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণ দোয়া আয়োজন করা হয় কুলিয়ারচরে। কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অ,স্ত্র ও ই,য়া,বা,সহ গ্রে,প্তার ৪

ভেজাল সার সনাক্তকরণ বিষয়ে কৃষকদের এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

মোঃ ওবায়দুর রহমান ফরিদপুর 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে
50

মোঃ ওবায়দুর রহমান ফরিদপুর 

বুধবার দিনব্যাপী ফরিদপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগারের আয়োজনে এবং সালথা কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার “মধুমতি” এর মাধ্যমে ৫০ জন কৃষকের মাঝে মৃত্তিকা নমুনা বিশ্লেষণপূর্বক বিশ্লেষিত ফলাফলের ভিত্তিতে সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়। ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এসএসও কৃষিবিদ মো. কিবরিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যানালাইটিক্যাল সার্ভিসেস উইং এর সম্মানী পরিচালক মো. জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নূরুল হুদা আল মামুন, ঢাকা কেন্দ্রীয় গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এ.কে.এম জগলুল পাশা, ঢাকা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উপপরিচালক সেলিনা তাসনীন খান, এসআরডিআই অ্যানালাইটিক্যাল সার্ভিসেস উইং এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোছা. নাছরীন বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন শিকদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. জয়নাল আবেদিন বলেন, মাটি পরীক্ষা করে সার দিলে সারের পরিমাণ কম লাগে। এতে একদিকে কৃষকের অর্থের সাশ্রয় হয়, অপরদিকে কৃষির পরিবেশ ভালো থাকে। কাজেই সময় এসেছে মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করার। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন শিকদার বলেন, মাটি পরীক্ষার মাধ্যমে মাটির গুণগত মান সম্পর্কে জানা যায়। সারের ব্যবহার সুষম মাত্রায় করতে মাটি পরীক্ষার বিকল্প নাই। মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের মাটি দিন দিন নষ্ট হচ্ছে, উর্বরতা হারাচ্ছে। তিনি আরও বলেন, এক গবেষণায় দেখা গেছে—কৃষকরা নিয়মিত মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করলে বার্ষিক ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। তাই কৃষকদের এ কাজে এগিয়ে আসতে হবে।

সারা দেশে ভ্রাম্যমাণ মৃত্তিকা গবেষণাগার (এমএসটিএল) নিয়ন্ত্রণকারী কর্মকর্তা এ.কে.এম জগলুল পাশা বলেন, সারাদেশে রবি মৌসুম–২০২৫ এ ৬৪ টি জেলার ৬৪ টি উপজেলায় ভ্রাম্যমাণ মৃত্তিকা গবেষণাগারের মাধ্যমে প্রায় ৩৫০০ জন কৃষককে বিনামূল্যে মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম মাত্রায় সার প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি চলমান রয়েছে। সভাপতির বক্তব্যে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. কিবরিয়া বলেন, এটি একটি উদ্বুদ্ধকরণ প্রোগ্রাম, যাতে কৃষকরা নিজ উদ্যোগে মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করেন। তিনি আরও বলেন, ভেজাল সার সনাক্তকরণ ও সুষম সার প্রয়োগের বিষয়টি তুলে ধরে সার চেনার উপায় বাতলে দেন এবং ভেজাল সার পরিহারের পরামর্শ দেন। পরিশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট