1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বিভক্ত ও বিক্ষুব্ধ বিশ্বে শান্তি, সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহবান আখেরী মোনাজাতে  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 15, 2026, 7:03 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বিভক্ত ও বিক্ষুব্ধ বিশ্বে শান্তি, সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহবান আখেরী মোনাজাতে 

ধ্রুব নক্ষত্র চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-
  • Update Time : Saturday, January 25, 2025,
  • 118 Time View
62

ধ্রুব নক্ষত্র চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

উপমহাদেশের অন্যতম প্রধান অধ্যাত্ম কেন্দ্র মাইজভাণ্ডার শরীফের অধ্যাত্ম শরাফতের

প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডারী তরিকার মহান প্রবর্তক গাউছুলআজম মাইজভাণ্ডারী হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) প্রকাশ হজরত সাহেব কেবলার ১১৯-তম বার্ষিক ওরশ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত মহাসমারোহে মাইজভাণ্ডার শরীফে অনুষ্ঠিত হয়েছে।জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণী-পেশা

নির্বিশেষে দেশ বিদেশের লক্ষ লক্ষ আশেক ভক্তের উপস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবছরও মাইজভাণ্ডার শরীফের সর্বপ্রধান ও সর্ববৃহৎ এই ওরশ শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় পরিষদের মান্যবর সভাপতি আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর সার্বিক ব্যবস্থাপানায় অনুষ্ঠিত হয়।ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী বলেন,নানা মত ও দর্শনে বিভক্ত-বিক্ষুব্ধ এই বিশ্বে ন্যায় বিচারের ভিত্তিতে সাম্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য মাইজভাণ্ডারী দর্শন সহায়ক ভূমিকা পালন করতে পারে। এসময় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী, শাহজাদা ডা.সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী ও আঞ্জুমানের খাদেমানবৃন্দ। ওরশ শরীফ উপলক্ষে ১০ দিনব্যাপী নানাবিধ ধর্মীয় ও সমাজকল্যাণমূলক কর্মসূচী পালিত হয়। ৯ মাঘ বৃহস্পতিবার গাউছুলআজম মাইজভাণ্ডারীর (ক.) রওজা শরীফে গিলাফ চড়ানো, গোলাপ নির্ঝরণী, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ওরশ শরীফের আনুষ্ঠানিকতা সূচিত হয় এবং বাদ এশা ‘মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদ’-এর উদ্যোগে জিকিরে সামা মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার ১০ মাঘ প্রধান দিবসে দিনব্যাপী কোরআনখানি ও জিকির, দুপুর ১২ টায় মাইজভাণ্ডার শাহী ময়দানে কেন্দ্রীয় জুমার জামাত,

বাদ এশা গাউছিয়া আহমদিয়া ভবন ময়দানে ‘শানে বেলায়েত মাহফিল’, রাত ১১ টায় গাউছুল আজম মাইজভাণ্ডারীর (ক.) দোয়ার মেহরাব হতে মিলাদুন্নবী, তাওয়াল্লাদে গাউছিয়া ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। অতঃপর উপস্থিত জায়েরীনদের মাঝে নেয়াজ তাবারুক বিতরণের মাধ্যমে ওরশ শরীফের কার্যক্রম সমাপ্ত হয়। ওরশ শরীফ সুপারভিশন কমিটির প্রধান সমন্বয়কারী নায়েব মোন্তাজেম শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী বলেন- ওরশ শরীফের সমস্ত কার্যক্রম ও আয়োজনকে সফলভাবে সম্পন্ন করায় স্থানীয় প্রশাসন, নিরাপত্তা সংস্থা, এলাকাবাসী ও সকল

সেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট