বগুড়ার নবান্ন উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাছের বাজারে উপচে পড়া ভিড়
89

আল মামুন তালুকদার বিশেষ প্রতিনিধ বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়া মাছের বাজার নবান্ন উৎসবকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নতুন অন্ন গ্রহণের প্রস্তুতি চলছে জোরেশোরে। আর সেই উৎসবকে ঘিরেই সকাল থেকে দুপচাঁচিয়া বাজারের মাছের দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নতুন ধানের আনন্দ উদযাপনে মাছের বিশেষ পদ রান্নার প্রচলন থাকায় বাজারজুড়ে ছিল তুমুল উৎসবমুখরতা।বাজার ঘুরে দেখা যায়—রুই, কাতলা, মৃগেল, বোয়াল, সহ বিভিন্ন প্রজাতির দেশি মাছের সরবরাহ বেড়েছে। ব্যবসায়ীরা জানান, নবান্ন উপলক্ষে এদিন মাছের চাহিদা সাধারণ দিনের তুলনায় কয়েক গুণ বেশি থাকে। তাই অতিরিক্ত মাছ সংগ্রহ করে বাজারে আনা হয়েছে।ক্রেতারা জানান, নবান্নের দিনে সকালে তাজা মাছ কেনার জন্যই বাজারে তাঁদের ভিড় বেশি দেখা গেছে। দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের উৎসাহে কোনো কমতি ছিল না।বিক্রেতারাও ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাঁদের ভাষ্য, “নবান্ন আমাদের অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব

Leave a Reply