
দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
বগুড়া জেলার কাহালু থানার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে বৈদ্যুতিক পৃষ্টে মো. কালাম মিয়া (৪৩) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫)সন্ধ্যা আনুমানিক ৫টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।নিহত কালাম মিয়া লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ভোটমারী গ্রামের মো. আনোয়ার আলীর ছেলে।দুই দিন আগে তিনি তার বড় ভাই কাইয়ুমসহ গ্রামের আরও আটজন শ্রমিক নিয়ে মাগুরা গ্রামে কৃষক আব্দুল আলীমের বাড়িতে ধান কাটতে আসেন।পরিবারের লোকজন জানান, ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির বৈদ্যুতিক লাইট খুলতে গেলে হঠাৎ খোলা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি চিৎকার দেন।তার চিৎকার শুনে বড় ভাই দ্রুত দৌড়ে এসে তার হাত থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেন।কিন্তু এর আগেই কালাম মাটিতে লুটিয়ে পড়েন।পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি)নিতাই চন্দ্র সরকার সরাসরি উপস্থিত হয় বলেন, ঘটনাটি অকাঙ্খিত হওয়ায় প্রতীয়মান হচ্ছে এবং তাতে কোনো সন্দেহজনক বিষয় পাওয়া যায়নি।তবে বিষয়টি থানায় অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।পরে মরদেহ তার আত্মীয়–স্বজনের কাছে হস্তান্তর করা হয় এবং নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।