1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বগুড়ায় আজিজুল হক কলেজে ১দিন ব্যাপি পিঠা উৎসব। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীতে (জেএএফ) ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে প্রতিবেশীকে ফাঁসাতে একের পর এক ফন্দিতে ব্যস্ত ওয়াসিম, শালিসে ছুরিকাঘাতের চেষ্টা শিবচরে মনোনয়ন ফিরে পাবার প্রত্যাশায় মশাল মিছিল বিপ্লবের আকাঙ্ক্ষা যেন নিভে না যায়: শান্তিগঞ্জে ঢাকসু ভিপি আবু সাদিক কায়েম । ছাতকে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ছাত্র- নাগরিক সমাবেশ | বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ। এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণ দোয়া আয়োজন করা হয় কুলিয়ারচরে। কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অ,স্ত্র ও ই,য়া,বা,সহ গ্রে,প্তার ৪

বগুড়ায় আজিজুল হক কলেজে ১দিন ব্যাপি পিঠা উৎসব।

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে
18

নিজস্ব প্রতিবেদন

শীতকালে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে সরকারি আজিজুল হক কলেজে (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার বেলা ১১টায় দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। কলেজের নতুন ভবন ক্যাম্পাসে আয়োজিত এই উৎসবটি শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়।

পিঠা উৎসবের উদ্বোধন করেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর।

অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন ঋতুতে পিঠা খাওয়ার এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বাড়িতে অতিথি এলে কমপক্ষে দু-তিন পদের পিঠা খাওয়ার রেওয়াজ ছিল। কিন্তু কালের বিবর্তনে এই ঐতিহ্য কিছুটা হারিয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য হলো বর্তমান প্রজন্মকে এই ঐতিহ্য সম্পর্কে জানানো ও তা বজায় রাখা।’

গণিত বিভাগের শিক্ষার্থী তহমিদুর রহমান তানিন বলেন, ‘এক সময় পিঠা খাওয়ার প্রচলন ছিল মূলত গ্রামে। শহুরে জীবনযাত্রার কারণে নগরবাসী পিঠা খাওয়ার জন্য গ্রামের দিকে যেত। তবে এখন সময় বদলেছে শহরেও শীতের সব ধরনের পিঠা পাওয়া যায়।

উৎসবে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিরা পিঠার নানা রকমের স্বাদ গ্রহণ করে ঐতিহ্যকে স্মরণ করেন এবং এ ধরনের আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সরকারি আজিজুল হক কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের ৩০টি স্টলে শোভা পায় নানা রকম পিঠা। এদের মধ্যে ছিল টিয়ারসেল, রাইফেল, ককটেল, গ্রেনেড, মিশাইল, সাবমেরিন, ওয়াটার মাইন, এটম, হাউন আঙ্কেল, শাবনুর, কমলা সুন্দরী, প্রিয়তমা, চোখের তারা, হৃদয় হরণ, ভাপা, পাটিসাপটা, গকুল, দুধকুলি, চিতলসহ আরও অনেক রকমের নাম না জানা পিঠা।

আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট