ফুলবাড়ীয়ার মানুষের ভালবাসায় সিক্ত আখতারুল আলম ফারুক
60

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ

ময়মনসিংহ‌ ১৫০ ফুলবাড়িয়া ৬ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়ে ১৮ই নভেম্বর ফুলবাড়ীয়া সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভা ও গণমিছিল করলেন আখতারুল আলম ফারুক । ফুলবাড়িয়া উপজেলার ১৩ টি ইউনিয়ন থেকে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত মিছিল জমায়েত হতে থাকে বিদ্যালয় মাঠে। পুরুষ নেতা কর্মীর পাশাপাশি ফুলবাড়ীয়া উপজেলা মহিলা দলের সভাপতি ফাহসিনা হক লীরার নেতৃত্বে একবিশাল মহিলা‌ মিছিল অংশনেয় জনসভায়। এ সময় বিদ্যালয়ে মাঠটি বিশাল এক জন সমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আক্তারুল আলম ফারুকের সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি মিছিল শোডাউন হয় উপজেলা সদরে। মিছিলটি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলার মূল সড়ক প্রদক্ষিণ করে ভালুক জান বাজারে এসে এর পরিসমাপ্তি ঘটে। এসে অংশগ্রহণকারী জনতা ছিল উৎসবমুখর। নেতা কর্মীদের প্রত্যাশা এ বিশাল গণ জমায়েত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুককে বিজয়ী করতে সহায়ক ভূমিকা পালন করবে।

Leave a Reply