1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
প্রধান অতিথি না করায়  ফুটবল খেলায় বিএনপি নেতার হামলা, গ্রামবাসীর প্রতিবাদ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

প্রধান অতিথি না করায়  ফুটবল খেলায় বিএনপি নেতার হামলা, গ্রামবাসীর প্রতিবাদ

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে
57

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে ফুটবল খেলায় প্রধান অতিথি না করায় বহিরাগতদের দিয়ে খেলোয়ার ও আয়োজকদের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়ে  প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

 

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী দেওয়ানপাড়া এলাকায় গ্রামবাসীরা এ প্রতিবাদ সমাবেশ করেন।

অভিযুক্ত ওই নেতার নাম ডিজি রাব্বানী, তিনি কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে রয়েছেন বলে দাবী করেন।

 

 

অনুষ্ঠানের আয়োজক ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় একটি ফুটবল খেলার আয়োজন করেন। ওই খেলা প্রচারে লিফলেট বিএনপির সভাপতি দাবী করা নেতা ডিজি রাব্বানীকে প্রধান অতিথি না করায় আগের দিন গত বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বহিরাগত লোকজন ভাড়া করে এনে স্টেজ ভাঙচুর করে। এক পর্যায়ে খেলার আয়োজক নাজমুল (৩৫) ও জাহিদ (২৮) কে এলোপাথাড়ি মারধর করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

 

 

 

এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি হেলাল উদ্দিন বলেন, ওই এলাকা থেকে আমাকে বিষয়টি জানানো হয়েছে। যারা কাজটা করেছে তারা ভালো করেনি। এটা আমদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে।

 

 

অভিযোগের বিষয় নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, অভিযোগের তদন্ত করতে দেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট