1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
পলাশবাড়ীতে দুই রাতে চার রাইস মিলের বৈদ্যুতিক তার চুরি। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

পলাশবাড়ীতে দুই রাতে চার রাইস মিলের বৈদ্যুতিক তার চুরি।

শহিদুল ইসলাম খোকন  গোবিন্দগঞ্জ প্রতিনিধি: 
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
61

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুরহাট এলাকায় পরপর দুই রাতে চারটি রাইস মিলের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে।

ররিবার (১৯ জানুয়ারি) রাতে ভগবানপুর গ্রামের মৃত জহুরুল হকের স্ত্রী রহিমা হকের আর.কে রাইস মিলের বৈদ্যুতিক সংযোগ তার কেটে নিয়ে যায় সংঘবদ্ধ চোর দল।

রহিমা বেগম বলেন, ‘আমি একজন বিধবা নারী। একমাত্র ছেলে জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। মেয়ে ও নাতীকে নিয়ে বাড়িতে বসবাস করি। রাইস মিল থেকে যা আয় তা দিয়ে চলে সংসারের চাকা। আজ সকালে দেখি রাইস মিলের সংযোগ তার কাটা। রাতে আধারে কে বা কারা সম্পূর্ণ তার কেটে নিয়ে গেছে’।

তিনি বলেন, ‘ রাইস মিলে শক্তিশালী তার ব্যবহার করতে হয়। যা কিনতে অন্তত: ৫০ হাজার টাকা প্রয়োজন। এতটাকা কোথায় পাবো ভেবে চোখে সরষে ফুল দেখছি। তার ওপর অফিশিয়াল হয়রাণীতো আছেই।’

তিনি আরো বলেন, এর আগের রাত অর্থাৎ শনিবার (১৮ জানুয়ারি) রাতে একই এলাকার

শামীম মিয়া, শিবলী মৌলভী ও জিল্লুর রহমানের মালিকানাধীন রাইস মিলের বৈদ্যুতিক তারও চলে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ চুরি যাওয়া তার উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে স্থানীয় পুলিশ প্রশাসনের সদয় হস্তক্ষে কামনা করেছেন ভুক্তভোগীরা।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকায় রাতে পুলিশী টহল জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট