1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
নওগাঁর নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত।  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

নওগাঁর নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত। 

মোঃ জাহাঙ্গীর আলম নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
75

মোঃ জাহাঙ্গীর আলম নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা সদরের পালকী সিনেমা হলের পাশ্বে বিএনপি’র কার্যালয়ে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, রসুলপুর বিএনপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক আব্দুল মতিন সোনার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম কাউসার ইসলাম রতন, পাড়ইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান জামাল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সামাদ সোনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম মোর্শেদ, পাড়ইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ কাউসার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন,বলেন, আমরা দোয়া করি আমাদের নেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন লন্ডনের উদ্দেশ্যে বিমানবন্দরের দিকে রওনা হয়েছেন তখন রাস্তার দু’ধারে যত নেতাকর্মী তাকে স্বাগত জানিয়েছেন তা দেখে নেত্রী অর্ধেক সুস্থ হয়ে গেছেন। আমরা আশাবাদী চিকিৎসা শেষে তিনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে গতিশীল রাখতে কাজ করতে হবে। জমি দখল, চাঁদাবাজি করবেন না। দলের ক্ষতি হয়, এমন কাজ থেকে আপনারা বিরত থাকবেন। দলের হয়ে কাজ করবেন।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট