দারুল উলুম বাবুস সালাম বেতবাড়ী মাঝির ঘাট এতিমখানা ও নূরানী ও হাফিজিয়া ক্বওমী মাদ্রাসার ৩২ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ
আলহাজ্ব হযরত মাওলানা আলী সাহেবের সভাপতিত্বে ১৯ নভেম্বর বুধবার বেতবাড়ী মাঝির ঘাট বাজারের মাদ্রাসা প্রাঙ্গণে টানা ৩২ বারের মতো ইসলামী মহাসম্মেলনটি অনুষ্ঠিত হলো।অবসর প্রাপ্ত মেজর জেনারেল ড.মনিরুল ইসলাম আখন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ রোকনুজ্জামান,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া উপজেলা আসনে প্রার্থী তানভীর আহমেদ রানা ও অধ্যক্ষ কামরুল হাসান মিলন,আব্দুল করিম সরকার ও প্রফেসর জসীমউদ্দীন।প্রখ্যাত ইসলামিক কলার্স মাওলানা মোঃ বিল্লাল হোসেন ভবানীপুরীসহ বেশ কয়েকজন প্রখ্যাত আলেম কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করেন।বক্তাদের ওয়াজ নসিহত শুনতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুসল্লীগণ অধীর আগ্রহে বাদ মাগরিব থেকে শেষ রাত পর্যন্ত ওয়াজ উপভোগ করেন।মহতী মাহফিলে ছাত্রদের পাগড়ী প্রদান ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব আল্লামা আনিসুর রহমান সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদিস জামিয়া বাবুস সালাম মাদ্রাসা ঢাকা এয়ারপোর্ট।মাহফিলে মাদ্রাসার ছাত্রদের বোর্ডের ওপরে বাংলা ইংরেজি ও আরবি ভাষার চমৎকার হাতের লিখনি উপস্থিত মুসল্লিদের দৃষ্টি কারে।এলাকার সনাম ধন্য এই মাদ্রাসাটির উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন স্থানীয় লোকজন।

