1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ডিমলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীতে (জেএএফ) ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে প্রতিবেশীকে ফাঁসাতে একের পর এক ফন্দিতে ব্যস্ত ওয়াসিম, শালিসে ছুরিকাঘাতের চেষ্টা শিবচরে মনোনয়ন ফিরে পাবার প্রত্যাশায় মশাল মিছিল বিপ্লবের আকাঙ্ক্ষা যেন নিভে না যায়: শান্তিগঞ্জে ঢাকসু ভিপি আবু সাদিক কায়েম । ছাতকে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ছাত্র- নাগরিক সমাবেশ | বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ। এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণ দোয়া আয়োজন করা হয় কুলিয়ারচরে। কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অ,স্ত্র ও ই,য়া,বা,সহ গ্রে,প্তার ৪

ডিমলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন 

আব্দুর রাজ্জাক ডিমলা(নীলফামার) প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে
17

আব্দুর রাজ্জাক ডিমলা(নীলফামার) প্রতিনিধি :

 

বর্তমান সময়ে দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে, “মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সবাই আমরা ভাই ভাই, বাংলাদেশে সম অধিকারে বাঁচতে চাই” এই প্রতিপাদ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ডিমলা সদর ইউনিয়ন শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের আয়োজনে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ হল রুমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা ও কমিটি গঠন করা হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সদস্য কনক অধিকারী। নয়ন কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মানোয়ার হোসেন। প্রধান বক্তা নিলফামারী পৌর বিএনপির সাধারন সম্পাদক ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ আল মাসুদ চৌধুরী। বিশেষ বক্তা জেলা বিএনপির স্বাস্হ্য বিশয়ক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের জেলা আহ্বায়ক প্রবীর গুহ (রিন্টু) ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান (রানা)।

বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আরিফ-উল-ইসলাম (লিটন), উপজিলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুজ্জামান (গাজী), উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী (প্রধান), জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা সভাপতি শ্রী উৎপল কান্তি সিং, জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের উপজেলা সাধারণ সম্পাদক জ্যোতি রন্জন রায়, জাহাঙ্গীর আলম ডি,আর,আঃ মজীদ, আঃ জব্বার, সহিদুল ইলাম (সেলিম), আশিক-উল-লেমন, সোহাগ খান (লোহনী), নুর আলম, জিয়াউর রহমান (জিয়া), মিজানুর রহমান সবুজ, আলমগীর হোসেন, হালিমুর রহমান হাবিব, আঃ রশিদ, সাবু ইসলাম, গোলজার রহমান, এ কে এম শাশীমসহ রাংলাদেশ হিন্দু,বোদ্ধ,খ্রিষটান কল্যান ফ্রন্টের ডিমলা সদর ইউনিয়নের নেতাকর্মি বৃন্দ।

 

বক্তারা গত ৫ জুলাই ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে দেশে চলমান অবস্থায় প্রেক্ষিতে ধর্মে,জাতিতে ও সংস্কৃতিতে ভিন্ন হতে পারি কিন্তু দেশের প্রশ্নে আমরা সবাই এক, আমরা সবাই এই দেশের নাগরিক ও বাংলাদেশী। তারেক জিয়ার এই ঐতিহাসিক বক্তব্যকে স্মরণ করে বক্তারা বলেন, এই দেশ আমাদের। দেশের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়নে সবাই অংশগ্রহণ করে আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে চাই। এই উন্নয়ন তখনই সম্ভব যখন আমাদের মধ্যে ভ্রাতিত্ব বোধ ও ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে, জাতিগত দাঙ্গা,হিংসা-বিদ্বেষ সৃষ্টি হয় এমন উস্কানিমুলক বক্তব্য থেকে বিরত থাকতে হবে। কাহারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানাসহ বিচ্ছিন্ন ভিন্ন সপ্রদায়ের জনগোষ্ঠীকে জাতীয়তাবাদী পতাকা তলে ঐক্যবদ্ধ থাকতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং ভিন্ন ধর্মালম্বীদের জান-মাল ও সম্পত্তি রক্ষাসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের ডিমলা সদর ইউনিয়ন শাখার কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে কনক অধিকারী কে সভাপতি, শিবেন্দ্র নাথ রায় কে সাধারণ সম্পাদক ও অচিন্ত্য কুমার রায় কে সাংগঠনিক সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট