1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
চট্টগ্রাম-কক্সবাজার রুট আজ আসছে স্থানীয়দের ট্রেন প্রবাল ও সৈকত এক্সপ্রেস - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

চট্টগ্রাম-কক্সবাজার রুট আজ আসছে স্থানীয়দের ট্রেন প্রবাল ও সৈকত এক্সপ্রেস

জাওয়ান উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে
54

জাওয়ান উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি 

চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রবাল ও সৈকত এক্সপ্রেস দুটি নতুন ট্রেন আসছে। আজ থেকে নতুন সংযুক্ত হচ্ছে এ দুটি ট্রেন।

রেলওয়ের (পূর্বাঞ্চল) অ্যাডিশনাল চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কামাল আক্তার হোসেনের সই করা চিঠিতে বলা হয়, এ রুটে নতুন ট্রেন সৈকত ও প্রবাল এক্সপ্রেসে ৭৪৩টি করে আসন থাকবে।

সৈকত এক্সপ্রেস সকাল সোয়া ৬টায় বন্দরনগরী থেকে ছেড়ে কক্সবাজারে পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে এবং প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বিকেল ৩টা ১০ মিনিটে ছেড়ে পর্যটন নগরীতে পৌঁছাবে সন্ধ্যা ৭টায়।

আবার, প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ২৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং সৈকত এক্সপ্রেস কক্সবাজার স্টেশন থেকে রাত ৮টা ১৫ মিনিটে ছেড়ে বন্দরনগরীতে পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।

সৈকত এক্সপ্রেস ৮টি স্টেশনে বিরতি দেবে। সেগুলো হলো ষোলশহর, জানালিহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু।

তবে, প্রবাল এক্সপ্রেস ১০টি স্টেশনে বিরতি দেবে। এগুলো হলো ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু।

প্রতি সোমবার এই ট্রেন দুটি বন্ধ থাকবে।কক্সবাজার স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, ‘এগুলি আন্তঃনগর এবং প্রথম শ্রেণীর ট্রেন। আমরা আশা করি নতুন সেবায় পর্যটক ও এ রুটের যাত্রীরা উপকৃত হবেন।’

 

বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি বিশেষ ট্রেন নিয়মিত চলাচল করছে।

আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট