1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গোদাগাড়ীতে চায়না প্রজেক্টে শ্রমিক অসন্তোষ: ৯ দফা দাবিতে কর্মবিরতি ও মহাসড়ক অবরোধ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

গোদাগাড়ীতে চায়না প্রজেক্টে শ্রমিক অসন্তোষ: ৯ দফা দাবিতে কর্মবিরতি ও মহাসড়ক অবরোধ

প্রভাতী প্রতিবেদন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে
84

মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী এলাকায় চলমান চায়না প্রজেক্ট হুনান কনস্ট্রাকশন-এ শ্রমিক অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। বেতন কর্তন ও ইকুইপমেন্টের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) শ্রমিকেরা ৯ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন এবং বিক্ষোভ মিছিল শেষে মহাসড়ক অবরোধ করেন। ফলে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।শ্রমিকদের অভিযোগ, প্রজেক্টের ম্যানপাওয়ার শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মাসিক বেতনের নির্দিষ্ট অংশ অন্যায়ভাবে কেটে রাখছেন। পাশাপাশি কর্মীদের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম (PPE) সরবরাহের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এসব অনিয়ম ও হয়রানির প্রতিক্রিয়াতেই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান শ্রমিকরা।আন্দোলনরত শ্রমিকেরা নিম্নোক্ত ৯ দফা দাবি উপস্থাপন করেন, দাবিগুলো নিচে দেওয়া হল বেসিক ৮ ঘণ্টার নির্ধারিত বেতন ও ওভারটাইম হিসেবে বেসিক বেতনের ১.৫ গুণ প্রদান,বাংলাদেশ শ্রম আইন পূর্ণভাবে অনুসরণ,শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে কমপক্ষে ৯০ দিন আগে লিখিত নোটিশ অথবা নোটিশ না দিলে ৯০ দিনের সমপরিমাণ বেতন প্রদান,মেডিকেল ভাতা বা ইন্স্যুরেন্স সুবিধা নিশ্চিতকরণ,পিপিইসহ সব ধরনের নিরাপত্তা সামগ্রী বিনামূল্যে সরবরাহ,মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে বেতন পরিশোধ,দুই ঈদে মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা প্রদান,রাতের শিফটে কাজ করলে শ্রমিকদের খাবারের ব্যবস্থা,প্রতি শুক্রবার অর্ধদিবস কাজ শেষে ছুটি।বিষয়টি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন দ্রুত মাঠে নামেন। সন্ধ্যা ছয়টায় ১০ সদস্যের শ্রমিক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে প্রজেক্ট এলাকায় প্রবেশ করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত রত্ন ও সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, শ্রমিকদের কিছু দাবি তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া হয়েছে এবং কিছু দাবি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শ্রমিক প্রতিনিধিরা আলোচনার ফলাফলে সন্তুষ্ট হওয়ায় আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।আন্দোলন স্থগিত হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচলও পুনরায় সচল হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

Post List #1

কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

অ্যাডমিন Feb 5, 2026 1 min read
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

উজ্জ্বল চন্দ্র মন্ডল, কালকিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সূর্যমনি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নারী সহ ৩ জনকে মাদকসহ আটক করতে সক্ষম হয়। বুধবার রাত…

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর) যশোর -১ শার্শা  আসনের বিএনপি মনোনীত সংসদ…

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ​অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি : ​চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) সংসদীয় আসনে…

রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল

রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে…

মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে

মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে মানিকগঞ্জ-৩ (সদর–সাটুরিয়া)…

মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০

অ্যাডমিন Feb 4, 2026 1 min read
মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০

মায়ানমারগামী অবৈধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আটক ১০ মো:মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার কক্সবাজার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্রপথে মায়ানমারে সিমেন্ট পাচারের একটি…

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট