1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গাজীপুরে প্রতারণার ফাঁদ সিকিউরিটি সার্ভিস  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 16, 2026, 2:05 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

গাজীপুরে প্রতারণার ফাঁদ সিকিউরিটি সার্ভিস 

মহানগর উত্তর প্রতিনিধি, গাজীপুর :
  • Update Time : Monday, January 6, 2025,
  • 191 Time View
84

মহানগর উত্তর প্রতিনিধি, গাজীপুর :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাজীপুরে এমএলএম এর আদলে সিকিউরিটি নিয়োগের নামে প্রতারণা করছে সিলভার সিটি সিকিউরিটি এন্ড পোষ্ট সার্ভিস নামের প্রতিষ্ঠান।

 

প্রতিষ্ঠানের মালিক তার নাম মো: তাজকুর রহমান রেজওয়ান দাবি করলেও তার প্রকৃত নাম রেজাউল হক। গাজীপুরে এসে নিজের আসল পরিচয় গোপন করে নতুন নাম পরিচয় বহন করছেন তিনি।

 

অনুসন্ধানে জানাযায়, রেজাউল হক ওরফে তাজকুর রহমান রেজওয়ান রাজধানীর উত্তরায় বি এলার্ট নামের প্রতিষ্ঠানে এমডি পদে বসে প্রতারণা করে পালিয়ে যায়। পরবর্তীতে সাভারে শাহজাহান আজহার নামে প্রতারণা করে লাপাত্তা হয় এই রেজাউল হক। অবশেষে গাজীপুরে এসে নিজের নাম আরেক দফা পরিবর্তন একই ধরণের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি।

 

একাধিক নামের এই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন বি এলার্ট প্রতিষ্ঠানের প্রাক্তন কর্মকর্তা আনোয়ার হোসেন।

 

এই প্রতিষ্ঠানে কর্মরত ভুক্তভোগীদের দেয়া তথ্য অনুযায়ী প্রথমে কোম্পানিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। পরে শিক্ষিত বেকার যুকবদের বেকারত্বের সুযোগ নিয়ে লোভনীয় বেতন ভাতার সুবিধাসহ বিজ্ঞাপন দিয়ে এই প্রতারণা করে যাচ্ছেন প্রতিষ্ঠানটির মালিক রেজাউল।

 

এখানে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে এইচ আর পদমর্যাদা থেকে শুরু হয় চাকুরি নামের প্রতারণা।

এই প্রতিষ্ঠানের ভুক্তভোগী এইচ আর কর্মকর্তা যুগান্তর’কে মুঠোফোনে জানান, ফেসবুকে ২২ হাজার ৫শত টাকা বেতনের কথা বলে ভর্তির ফরমের জন্য ৬শত ৫০ টাকা নিয়ে তাকে চলতি চলতি মাসের ১ তারিখে যোগদান করায় প্রতিষ্ঠান। পরে তাতে ধরিয়ে দেওয়া হয় প্রতি মাসে ২০ জনকে ভর্তির টার্গেট। অন্যথায় পাবেনা বেতন। জনবল ভর্তি করাতে পারালে-ই শুধু তাকে জনপ্রতি কমিশন দেওয়া হবে ১১২৫ টাকা।

 

তিনি আরও জানান, সিকিউরিটি গার্ডদের কাছ থেকে ভর্তির জন্য আদায় করা হয় ৬শত ৫০ টাকা এবং ইউনিফর্মের জন্য নেওয়া হয় ১২ শত ৫০ টাকা।

 

সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে, তথ্য সংগ্রহে বাঁধা প্রধান করতে এগিয়ে আসে প্রতিষ্ঠানে কর্মরত অল্পবয়সী নারী, কর্মকর্তাসহ স্থানীয় বিল্ডিং এর মালিক আব্দুর রহিম।

 

এসময় এই প্রতিষ্ঠানের মালিক ট্রেড লাইসেন্স দেখিয়ে চ্যালেঞ্জ করেন এর বাহিরে নিরাপত্তার জনবল নিয়োগকৃত প্রতিষ্ঠানের আর কোন অনুমোদন লাগেনা। এমনকি তিনি জানেন না কি কি অনুমোদন লাগে প্রতিষ্ঠান চালাতে।

 

এবিষয়ে বাসন থানা অফিসার ইনচার্জ মুঠোফোনে জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট