1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
কৃষককে পেটানো যুবদলের সেই দুই নেতা বহিস্কার - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

কৃষককে পেটানো যুবদলের সেই দুই নেতা বহিস্কার

মামুন রাফী, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে
89

নোয়াখালীর হাতিয়ায় পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে কৃষক ও তার ছেলেকে পেটনোর অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কার হওয়া দুজন হলো বুড়িরচর ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল উদ্দিন রনি ও একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক সাহেদ কামার।

সোমবার ( ৩০ ডিসেম্বর ) সকালে নোয়াখালী জেলার যুবদলের দপ্তর সম্পাদক রায়সুল হায়দার বাবুর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হাতিয়া উপজেলার যুবদলের অধীনস্থ বুড়ির চর ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। অত্র উপজেলা ও ইউনিয়ন যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা বহিষ্কৃত দুজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

এর আগে বুড়িরচর ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল উদ্দিন রনির বিরুদ্ধে ভূমি দখল, চাঁদা আদায় সহ নানান অনিয়মের অভিযোগ উঠে। সে দীর্ঘদিন ধরে জমির মালিক জসীম উদ্দিনের বর্গা চাষি মোস্তফাকে ধান চাষ করতে বাধা দিয়ে আসছেন এবং তাকে হত্যার হুমকিও দিয়ে যাচ্ছেন। এ নিয়ে বেশ কয়েকটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনারদিন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর সাগরিয়া পুলিশ ফাঁড়িতে কৃষক জসীম উদ্দিন ও তার ছেলে পল্লী চিকিৎসক রোকাম হোসেন কে পিটিয়ে আহত করে।

এই বিষয়ে সদ্য বহিষ্কৃত যুবদলের সভাপতি রুবেল উদ্দিন রনির সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আমিন সুমন বলেন, যেই দলের শৃঙ্খলা ভঙ্গের কাজ করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ যারা দলের ভাবমূর্তি ক্ষুণ করবে তার দায়িত্ব দল বহন করবেনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট