
নজিরুন নাছিম নাফি কিশোরগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিশোরগঞ্জ-১(কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের বিরুদ্ধে মশাল মিছিল ও সংবাদ সম্মেলন করেন মনোনয়ন বঞ্চিত পাঁচ হেভিওয়েট নেতা।তারা হলেন জনাব মাসুূদ হিলালী,সাবেক সংসদ সদস্য।রেজাউল করিম চুন্নু,সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ।এ্যাডভোকেট শরীফুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান।ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, সভাপতি,কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি।মোঃ রুহুল হুসেন ,সহ-সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপি।পাঁচ হেভিওয়েট নেতার নেতাকর্মীরা একত্রে দলবদ্ধ হয়ে শহরজুড়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন।মিছিলটি জেলা শহরের আখড়া বাজার মোড় হতে শুরু হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে বিএনপি অফিসে শেষ হয়। উক্ত মশাল মিছিল শেষে পাঁচ হেভিওয়েট নেতা জোটবদ্ধভাবে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে নেতারা বলেন।উনারা এই সিন্ডিকেটের মনোনয়ন মানেন না। দল তৃণমূলে যাচাই-বাছাই ব্যতীত কতিপয় সিন্ডিকেটের খপ্পরে পরে অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন।একই সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ-১ আসনের মনোনয়ন এটা অনেকটা স্বৈরাচারী কায়দায়রই বহিঃপ্রকাশ এমন মন্তব্য করেন।তারা দলের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন যদি অনতিবিলম্বে এই অবৈধ মনোনয়ন বাতিল করা না হয় সেক্ষেত্রে তারা কিশোরগঞ্জ শাটডাউন কর্মসূচি দিতে বাধ্য হবেন।দলের কেন্দ্রীয় নেতারা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিবেন বলে তারা আশাবাদী।