1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
এ,কে,ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় দারিদ্র মানুষের মাজে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

এ,কে,ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় দারিদ্র মানুষের মাজে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়

মৌলভীবাজার জেলা প্রতিনিধি,মোঃআবদাল মিয়া
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে
84

অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না, চরম দুর্ভোগ পোহাতে হয়। এই লক্ষ্যে দুর্গত মানুষকে একটু উষ্ণতা দিতে প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সেবামুলক স্বেচ্ছাসেবী সংগঠন ডুলনা ইয়াং স্টার সোসাইটি।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুনলা চৌধুরী বাড়ি প্রাঙ্গনে এ .কে.ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরীর অর্থায়নে এতিম অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ডুলনা ইয়ং স্টার সোসাইটি ৫০০ কম্বল বিতরণ করে।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান আকিব ও নবিউর রহমান অপূর্ব।ডুলনা জামে মসজিদের সভাপতি জনাব আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেত্রী, সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম, শামছুল হক তালুকদার, ফারুক আহমেদ লিপু, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি নেতা বাবরু, প্রবীণ নেতা আজগর আলী মাস্টার, অত্র এলাকার বর্তমান মেম্বার আব্দুল মালেক চৌধুরী ও সংগঠনের সকল স্বেচ্ছাসেবীসহ এলাকাবাসী অনেকেই উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব। তারাও দেশ ও সমাজেরই অংশ। তাই সমাজের বিত্তশালীদের উচিত গরিব, অসহায় মানুষের পাশে দাড়াঁনো।

আরও বলেন, শীত বস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি কোন করুণা নয়, বিত্তবানদের নৈতিক দায়িত্ব। আর সেই দায়িত্ববোধ থেকে এ কে ফাউন্ডেশনের অর্থায়নে ডুলনা ইয়ং স্টার সোসাইটি আজ সমাজের দরিদ্র মানুষের জন্য যেটা করেছে সেটা মহত ও প্রশংসাযোগ্য।

বক্তারা ও উপস্থিত সকল সুধীজনেরা ডুলনা ইয়ং স্টার সোসাইটির এমন মহতি কার্যক্রমকে অব্যাহত রাখার এবং সহযোগীতার প্রয়োজনে যোগাযোগ করার অনুরোধ রেখে যান।

আলোচনা সভা শেষে সংগঠনের স্বেচ্ছাসেবীরা একে ফাউন্ডেশনের অনুদানের শীতবস্ত্র ৫০০ হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন।

ডুলনা ইয়ং স্টার সোসাইটির সভাপতি ইস্তেহাক চৌধুরী লিমান জানান, সংগঠনটিতে ৩১জন কার্যনির্বাহী সহ মোট ১৫০ জন স্বেচ্ছাসেবী আছেন। আমরা সাধারণত নিজেদের শ্রম ও অর্থায়নে একান্ত প্রয়োজনীয় কিছু সামাজিক ও সেবামুলক কাজ করে থাকি। যেগুলো সত্যিকার অর্থে সমাজের সকলে মিলেই করার কথা। কিন্তু নানা অজুহাতে সমাজ এড়িয়ে যাওয়ায় আমরা ডুলনার যুবকরা সেসব কাজগুলো দায়িত্ব ও কর্তব্য জ্ঞানে সম্পাদন করার লক্ষ্যে সোসাইটি গঠন করি। এবং লক্ষ্য উদ্ধ্যেশ ঠিক রেখেই এগিয়ে যাচ্ছি। আজকে পাশে যাদের পেয়েছি সকলের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ।

উল্লেখ্য যে, ডুলনা ইয়াং স্টার সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকেই এরকম অসংখ্য মানবিক কাজ করে আসছে। ইতিপূর্বে চোখে ছানীপড়া ৩৭জন রোগীকে চিকিৎসা করিয়েছে। এ বছরও ৬৫০ জন রুগী কে ঔষধ,চশমা এবং চিকিৎসা প্রদান করা হয় । ৫৮ জন রুগী কে ছানি পরা অপারেশন করা হয়।প্রতি বছর শীতবস্ত্র, ঈদ সামগ্রী ও নানা দূর্যোগে ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কাজ করে আসছে।
মৌলভীবাজার বিএনএসবি হসপিটালের ডাক্তার আব্দুল বাতেন জাকি সাহেবের সর্বাত্মক সহযোগিতায় সুন্দর চক্ষু শিবির অনুষ্ঠান সম্পন্ন হয়।উনাকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট