1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
আশুলিয়ায় চাঁদা না দেয়ায় চা দোকানীকে গুলি, গ্রেপ্তার ৩ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

আশুলিয়ায় চাঁদা না দেয়ায় চা দোকানীকে গুলি, গ্রেপ্তার ৩

সারাফাত হোসোন ফাহাদ স্তাফ রিপোটার 
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে
72

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেয়ায় চা দোকানিকে মারধরের পর পায়ে গুলি করার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল। তবে এখনো উদ্ধার হয়নি ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী।

এর আগে, শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার গোরাট এলাকার ডেবুনিয়ার গার্মেন্টসের ২নং গেটের সামনে চা দোকানিকে গুলি করার ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাসুদ পারভেজ রানা ওরফে কালা পারভেজ (৪৫), ইয়ার হোসেন (২৪) ও খোকন তালুকদার (১৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রতন, আকাশ, আশিক, তৈয়ব ও পারভেজ প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করছিল। এ সময় সৈনিক ইসলাম শাহীন চায়ের দোকানে চা বিক্রি করছিল। চাঁদাবাজরা প্রতিদিনের মতো সৈনিক ইসলাম শাহীনের কাছে ৫০ টাকা চাঁদা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। একপর্যায়ে তিনি ছুটে দৌড় দিলে তৈয়ব নামের একজন তাকে পেছন থেকে গুলি করে। এতে সৈনিক ইসলামের বাম পায়ে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় গুলিবিদ্ধ সৈনিক রহমান শাহীনের মা নাজমা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় শুক্রবার রাতে আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও জড়িত বাকীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট