1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
আটপাড়ায় ৭ মাসেও উদ্ধার হয়নি সরকারি হালট - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

আটপাড়ায় ৭ মাসেও উদ্ধার হয়নি সরকারি হালট

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে
76

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ 

নেত্রকোণার আটপাড়া উপজেলায় স্বরমুশিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড যাদবপুর গ্রামের সরকারি হালট দখল মুক্ত করার জন্য আবেদন করে এলাকাবাসী। কিন্তু এই ছয় মাসে কোন পদক্ষেপ নেয়নি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা ।

 

গত ২ এপ্রিল গণস্বাক্ষরে আটপাড়া উপজেলা ভূমি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন স্বরমুশিয়া ইউনিয়নের যাদবপুর গ্রামের এলাকাবাসীর পক্ষে রফিকুল ইসলাম ও আবুল হোসেন। আবেদন করার পর ৬ মে সরেজমিনে পরিদর্শন করেন সহকারি কমিশনার ভূমি কর্মকর্তা। এরপর যারা দখলে ছিল তাদেরকে এক সপ্তাহের সময় দিয়ে যান এবং আবেদনকারীদের বলেন হালট দখল মুক্তকরণের জন্য পুনরায় আবেদন করার জন্য সেটিও করা হয়, তারপরেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি।

 

অভিযোগে জানা যায় ,উপজেলা স্বরমুশিয়া ইউনিয়নের যাদবপুর গ্রামটি নেত্রকোণা ও আটপাড়া উপজেলা রোডের পাশে উপস্থিত, এখানে তিনটি মসজিদ ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রধান সড়ক হতে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ শতাধিক মানুষের আনাগোনা হয় এবং সময় কম লাগে, প্রধান রাস্তা হতে যে সরকারি হালট রয়েছে সেখানে দখলমুক্ত করে নতুন রাস্তা নির্মাণের দাবি জানান এলাকাবাসী।

কিন্তু এদিকে দীর্ঘ ৭ মাস উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার বরাবর নতুন রাস্তা নির্মাণের আবেদন করে পরবর্তীতে আবার যখন দখলমুক্ত করণের আবেদন করার কথা বললে সেটাও করা হয়, কিন্তু এখন পর্যন্ত কোন সুফল পাইনি ওই কর্মকর্তার কাছ থেকে । কি অদৃশ্য কারণে কর্মকর্তাকে বারবার বলার পরেও কেন এড়িয়ে যাচ্ছেন তা এলাকাবাসীর অজানা। আরো বলেন এই রাস্তাটি হলে প্রায় কয়েকশো মানুষের চলাচলের একটা সুন্দর রাস্তা হতে পারে।

 

এলাকাবাসীর দাবি জানিয়ে বলেন, এ রাস্তাটি গত পাঁচ -ছয় বছর যাবৎ দখল করে বন্ধ রয়েছে। পূর্বে এদিকে চলাচল করা যেত এ রাস্তায়। ঠিক কয়েকটি পরিবারের জন্য অতি গুরুত্বপূর্ণ কেননা তাদের অন্য কোন চলাচলের রাস্তা নেই, ব্যক্তিগত রাস্তা দিয়ে যেতে হয়। এছাড়া নেত্রকোণা হতে সকল শিক্ষক আসেন তাই ওনাদের এদিকে সহজ হয় এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খুব অল্প সময়ের এই রাস্তা এটি। উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন এটি দ্রুত দখলমুক্ত করে এলাকাবাসীর চলাচল করার উপযোগী করেন।

 

আবেদনকারী রফিকুল ইসলাম এর বড় ভাই পলাশ জানান, ৬-৭ মাস আগে সরকারি হালট দখলমুক্ত করার জন্য আবেদন করা হয়েছিল আটপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি )কর্মকর্তা বরাবর। কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। কর্মকর্তাকে ফোন দিলে বলে যে দখল মুক্ত করে দিবে কিন্তু পরে আর এর কোন কার্যক্রম চলমান থাকে না । কর্মকর্তা শুধু বলে মামলা আছে কিন্তু আমরা কেউই জানিনা মামলার বাদিকে – বিবাদীকে বা আদৌ মামলা আছে কিনা। একটা অজুহাত দেখে তারা এ পর্যন্ত নিয়েছে যা তাদের কাছ থেকে আশা করি না । উনাদের কোথায় এত বাঁধা বা কোন মামলা যদি থেকে থাকে তাহলে যে বলেছে তার কাছে মামলার কাগজ চান।

এদিকে জেলা প্রশাসককে মুঠোফোনে যোগাযোগ করলে যোগাযোগ করা যায়নি ।

 

সহকারী কমিশনার (ভূমি )কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপার সাথে যোগাযোগ করলে তিনি , বর্তমানে কোন সার্ভেয়ার নেই একজন আছে অতিরিক্ত দায়িত্বে সপ্তাহে দুদিন আসে ।অফিসে সার্ভেয়ার না থাকায় কোন ব্যবস্থা নিতে পারছে না যখন আসবে তখন এটা মেপে ব্যবস্থা নিবে বলে জানান। মামলার আছে বিষয়টি কিভাবে জানলেন সে বিষয়ে তিনি বলেন, সরেজমিনে মাপার সময় কেউ একজন বলেছে তবে কে বলেছে সেটা মনে রাখেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট