1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
আজ মহান ১০ মাঘ গাউছুলআজম মাইজভাণ্ডারীর (ক.) ১১৯-তম ওরশ শরীফ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
নড়াইল ডিবি কর্তৃক ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮৭ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ শেষ তারা প্রস্তুত আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন মুন্সিগঞ্জে আলু বপনের উৎসব লোকসানের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে ব্যস্ত কৃষকরা ইটে-ইটে স্বপ্নের বাবরি মসজিদ কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্নাঢ্য সমাবেশ ঘাটাইলে অনলাইন জুয়ার ভয়াবহ থাবা চামাল ব্যবসায়ী তৎপরতায় জাল টাকা সহ দুই জন আ/ট/ক নীলফামারী ৪ সৈয়দপুর ও কিশোরগঞ্জ এম পি মনোনীত ধানের শীষের কান্ডারী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার

আজ মহান ১০ মাঘ গাউছুলআজম মাইজভাণ্ডারীর (ক.) ১১৯-তম ওরশ শরীফ

ধ্রুব নক্ষত্র চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে
34

ধ্রুব নক্ষত্র চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

উপমহাদেশের অন্যতম প্রধান অধ্যাত্ম কেন্দ্র ও সূফী পীঠস্থান মাইজভাণ্ডার দরবার শরীফের অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডারী তরিকার মহান প্রবর্তক গাউছুলআজম মাইজভাণ্ডারী হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) প্রকাশ হজরত সাহেব কেবলার ১১৯-তম বার্ষিক ওরশ শরীফ।জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণী-পেশার সমস্ত ভেদাভেদ ভুলে আত্মিক শুদ্ধি ও শান্তি প্রত্যাশী দেশ বিদেশের লক্ষ লক্ষ আশেক ভক্ত প্রতি বছর মাইজভাণ্ডার শরীফের সর্বপ্রধান ও সর্ববৃহৎ এই ওরশ শরীফকে উপলক্ষ্য করে সমবেত হয় দরবারে। প্রতি বছরের ন্যায় গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় পরিষদের মান্যবর সভাপতি আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর সার্বিক ব্যবস্থাপানায় এ বছরও ওরশ শরীফ উপলক্ষে নানাবিধ ধর্মীয় ও সমাজকল্যাণমূলক কর্মসূচী পালিত হয়েছে। গতকাল ৯ মাঘ গাউছুলআজম মাইজভাণ্ডারীর (ক.) রওজা শরীফে গিলাফ চড়ানো, গোলাপ নির্ঝরণী, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ওরশ শরীফের আনুষ্ঠানিকতা সূচিত হয়েছে। বাদ এশা ‘মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদ’-এর উদ্যোগে জিকিরে সামা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ১০ মাঘ প্রধান দিবসে দিনব্যাপী কোরআনখানি ও জিকির, দুপুর ১২ টায় মাইজভাণ্ডার শাহী ময়দানে কেন্দ্রীয় জুমার জামাত, বাদ এশা গাউছিয়া আহমদিয়া ভবন ময়দানে ‘শানে বেলায়েত মাহফিল’, রাত ১১ টায় গাউছুল আজম মাইজভাণ্ডারীর (ক.) দোয়ার মেহরাব হতে মিলাদুন্নবী,তাওয়াল্লাদে গাউছিয়া ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। অতঃপর উপস্থিত জায়েরীনদের মাঝে নেয়াজ তাবারুক বিতরণের মাধ্যমে ওরশ শরীফের কার্যক্রম সমাপ্ত হবে। ওরশ শরীফ সুপারভিশন কমিটির প্রধান সমন্বয়কারী নায়েব মোন্তাজেম শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী বলেন- ওরশ শরীফ উপলক্ষে আগত আশেক ভক্তদের জন্য ইতোমধ্যে গাউছিয়া

আহমদিয়া মঞ্জিলের পক্ষ হতে নির্বিঘ্নে যানবাহন চলাচল, পার্কিং, বৈঠক, নিরাপত্তা, স্যানিটেশন,আপ্যায়নসহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসন ও এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি দরবারের পক্ষ হতে শত শত স্বেচ্ছাসেবকদের দল ওরশ শরীফের সমস্ত আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পাদন করার লক্ষ্যে নিরবচ্ছিন্ন কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট