
মস্ত মিয়া, আখাউড়া উপজেলা প্রতিনিধি
আখাউড়া থানা পুলিশের সফল অভিযানে একশত পাঁচ (১০৫) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (১৭ নভেম্বর) রাতের এ অভিযানে আখাউড়া থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার মসজিদপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মিন্টু মিয়া (৫৫) নামের মাদক কারবারীকে আটক করে।অভিযানের সময় তার হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলায় আখাউড়া থানার নুরপুর গ্রামের মৃত্যুর সুরুজ মিয়ার পুত্র মিন্টু মিয়া (৫৫)। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিরউদ্দীন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত মিন্টু মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তাকে নিয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে।এ ঘটনায় আখাউড়া থানায় একটি মাদক মামলা করা হয়েছে এবং গ্রেফতারকৃতকে আজ আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওসি।