1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হবে না: রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীতে (জেএএফ) ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে প্রতিবেশীকে ফাঁসাতে একের পর এক ফন্দিতে ব্যস্ত ওয়াসিম, শালিসে ছুরিকাঘাতের চেষ্টা শিবচরে মনোনয়ন ফিরে পাবার প্রত্যাশায় মশাল মিছিল বিপ্লবের আকাঙ্ক্ষা যেন নিভে না যায়: শান্তিগঞ্জে ঢাকসু ভিপি আবু সাদিক কায়েম । ছাতকে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ছাত্র- নাগরিক সমাবেশ | বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ। এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণ দোয়া আয়োজন করা হয় কুলিয়ারচরে। কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অ,স্ত্র ও ই,য়া,বা,সহ গ্রে,প্তার ৪

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হবে না: রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ 

মোঃ নুর নবী হোসেন রিপন রামগঞ্জ (লক্ষ্মীপুর) 
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
21

মোঃ নুর নবী হোসেন রিপন রামগঞ্জ (লক্ষ্মীপুর) 

আওয়ামী লীগ ও তাদের দোসরদের আগামী যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। গতকার শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এক গণ সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

মাহফুজ আলম বলেন, ‘নতুন করে ওয়ান ইলেভেন আবার তৈরি হবে। এমন দুশ্চিন্তা করে লাভ নেই। আমাদের লক্ষ্য একটি সুস্থ ও অবাধ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া। তবে শেখ হাসিনা এবং তার দোসরদের জন্য সেই নির্বাচন নয়। কারণ, দেশের গণমানুষকে সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে উৎখাত করেছি। তাই আগামী যেকোনো নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অংশ নেওয়ার সুযোগ দেয়া হবে না।’

 

তিনি বলেন, ‘পতিত ফ্যাসিস্ট ওই দল ১৬ বছর ক্ষমতায় থেকে খুন, গুম, সন্ত্রাস এবং ভিন্নমতের ওপর দমন-পীড়ন চালিয়েছে। এমন পরিস্থিতিতে তাদের দোসর এখনো যারা সরকারি প্রশাসন এবং বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তাদেরকে উৎপাটন করে পুরো একটি সংস্কার কার্যক্রম শেষ করে তবেই নির্বাচন। একই সঙ্গে জুলাই বিপ্লব স্পিরিট ধারণ করে একসঙ্গে সবাইকে নিয়ে দেশ গড়ার শপথ গ্রহণের কথা আবারও তুলে ধরেন।’

 

রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলামের সভাপতিত্বে রাখেন লক্ষ্মীপুর জেল জামায়াতের সূরা সদস্য আমিনুল ইসলাম মুকুল, রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল ইসলাম পাটোয়ারী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা, উপদেষ্টা মাহফুজ আলমের পিতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা প্রমুখ।

 

রামগঞ্জ এলাকার সন্তান মাহফুজ আলম সরকারের উপদেষ্টা হয়ে ঘরে ফিরেছে এমন উচ্ছ্বাস আর আনন্দ নিয়ে কয়েক হাজার মানুষ কলেজ মাঠে উপস্থিত হন। এসময় এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু দাবি তুলে ধরেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট