1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
অসামঞ্জস্যপূর্ণ স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন হয়নি- সিলেটে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

অসামঞ্জস্যপূর্ণ স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন হয়নি- সিলেটে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান

মোঃআবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে
49

মোঃআবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,

স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা অনেক পুরানো। কতকগুলো বিচ্ছিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি হয়নি। ফলে এগুলো কার্যকর ভূমিকাও রাখতে পারছে না। অসামঞ্জস্যপূর্ণ এ ব্যবস্থার উন্নয়ন হয়নি।

 

বৃস্পতিবার (২৬ ডিসেম্বর) সিলেটে একটি হোটেলে স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এবং ইউএনডিপ‘র সহযোগিতায় স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

 

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। এসময় স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, অ্যাডভোকেট আবদুর রহমান, ড. মাহফুজ কবীর, মাশহুদা খাতুন শেফালী, ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, লেখক ও মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান, অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, স্থানীয় সরকার দপ্তরের পরিচালক ফারুক আহমেদ, অতিরিক্ত ডিআইজি সিএসবি মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

দেশের সরকার সংসদীয় পদ্ধতির কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত উল্লেখ করে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ, এবং পৌরসভা ও সিটি করপোরেশন একেকটি একেকভাবে কাজ করছে। প্রচলিত কাঠামোয় প্রতিষ্ঠানগুলো এক ব্যক্তির কর্তৃত্বে পরিচালিত হচ্ছে। যার ফলে কাউন্সিল অধিবেশনে যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তা বাস্তবায়ন হচ্ছে না। আবার এ অধিবেশনও ঠিকমত হয় না। প্রণীত পরিকল্পনা অনুযায়ী কাজ না হওয়ায় কাউন্সিল সত্যিকার অর্থে কার্যকর হচ্ছে না।

 

উন্মুক্ত আলোচনা সভায় অংশগ্রহণকারীবৃন্দ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সংস্কারের জন্য সেবাসমূহ জনবান্ধব, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না ব্যবহার, নারী কোটা ব্যবস্থাকে কার্যকর, প্রয়োজনে সাংগঠনিক কাঠামো পুননির্ধারণ, জবাদিহিমূলক পরিবেশ তৈরি, শিক্ষিত মানুষদের স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ দূর, প্রতিষ্ঠানের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার মতো বিভিন্ন সুপারিশ করেন।

 

মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

Post List #1

কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

অ্যাডমিন Feb 5, 2026 1 min read
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

উজ্জ্বল চন্দ্র মন্ডল, কালকিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সূর্যমনি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নারী সহ ৩ জনকে মাদকসহ আটক করতে সক্ষম হয়। বুধবার রাত…

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর) যশোর -১ শার্শা  আসনের বিএনপি মনোনীত সংসদ…

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ​অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি : ​চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) সংসদীয় আসনে…

রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল

রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে…

মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে

মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে মানিকগঞ্জ-৩ (সদর–সাটুরিয়া)…

মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০

অ্যাডমিন Feb 4, 2026 1 min read
মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০

মায়ানমারগামী অবৈধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আটক ১০ মো:মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার কক্সবাজার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্রপথে মায়ানমারে সিমেন্ট পাচারের একটি…

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট